সিরাজগঞ্জের তাড়াশে রাজনৈতিক মামলায় তদন্ত প্রাপ্ত মো. রাকিব হোসেন (৩৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তাড়াশ থানাধীন ৮ নম্বর দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
গ্রেপ্তারকৃত রাকিব হোসেন উপজেলার দুলিশ্বর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় তদন্ত প্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাড়াশ থানাধীন দুলিশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন, ❝গতকাল গভীর রাতে রাজনৈতিক মামলায় তদন্ত প্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।