তাজা খবর
বিজ্ঞাপন

প্রশাসনের নজর কোথায়? তেলিয়াপাড়া বেকুইয়া বাজারে মসজিদের সামনে ব-ালুর স্তূপ।

Desk Editor 55 minutes আগে | ০৭:৫৭ PM

প্রশাসনের নজর কোথায়? তেলিয়াপাড়া বেকুইয়া বাজারে মসজিদের সামনে ব-ালুর স্তূপ।

 

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বেকুইয়া বাজার মসজিদের সামনে ব-ালু স্তূপ করে রাখার পর ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

 

এতে মুসল্লি ও পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি ধুলাব-ালিতে পরিবেশ দূষণের অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

বিজ্ঞাপন

সরেজমিন ঘুরে দেখা গেছে, বেকুইয়া বাজার মসজিদের সামনের এলাকায় বিপুল পরিমাণ ব-ালু স্তূপ করে রাখা হয়েছে। সড়কের পাশে ব-ালু পড়ে থাকায় পথচারীদের চলাচলের জায়গাও সংকুচিত হয়ে এসেছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্তূপ করে রাখা ব-ালু বিভিন্ন সময় ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব-ালুর উৎস ও মজুতের বৈধতা সম্পর্কে তারা নিশ্চিত নন।

বিজ্ঞাপন

 

তবে প্রকাশ্যে মসজিদের সামনে ব-ালু স্তূপ করে রাখায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ব-ালু পরিবহনের সময় সড়কে ব-ালু ছড়িয়ে পড়ায় ধুলাব-ালির সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ তাদের।

 

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা বলেন, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে ব-ালু স্তূপ করে রাখার কারণে মসজিদের মুসল্লি, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি হচ্ছে। প্রশাসনের উচিত ঘটনাস্থল পরিদর্শন করে ব-ালুর উৎস ও বৈধতা যাচাই করা।

 

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় বলেন, ❝বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অবৈধভাবে ব-ালু মজুত বা পরিবহনের ক্ষেত্রে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

 

তিনি আরও বলেন, অনুমোদন ছাড়া ব-ালু উত্তোলন, মজুত বা পরিবহনের সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ