তাজা খবর
বিজ্ঞাপন

নওগাঁয় ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ, ছেলেকে ঘিরে সন্দেহ

Liton mahmud ১৫ দিন আগে | ০১:১৯ PM

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সন্দেহ , নেশা ও মোবাইল জুয়ায় আসক্ত ছেলে টাকা না পেয়ে বাবা-মাকে বিষাক্ত কিছু খাওয়াতে পারে ।তবে এ বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের নিজ বাড়ি থেকে লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। ভোর প্রায় ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর স্বামী-স্ত্রীর নিথর দেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি , মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে নেশা ও মোবাইল ভিত্তিক জুয়ার সঙ্গে জড়িত। নেশার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে বিষাক্ত কিছু খাইয়ে তাদের হত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর সন্দেহ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ