তাজা খবর
বিজ্ঞাপন

সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি, রাতেই স্থগিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে এ কমিটি অনুমোদনের চার ঘণ্টা পরই তা স্থগিত ঘোষণা করে সংগঠন-টির কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সেলের স্বাক্ষরে এ তথ্য জানানো হয়।

এর আগে এদিন সন্ধ্যা ৭ টার দিকে সংগঠনের জেলা কার্যনির্বাহী সংসদের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক সুমন রহমানের সই করা ১৪ সদস্যবিশিষ্ট পৃথক দুটি পত্রে রায়গঞ্জ ও তাড়াশে আংশিক কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

রায়গঞ্জ উপজেলার ওই কমিটিতে লিটন খানকে সভাপতি ও সিদ্দিকুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এতে ছয়জনকে সহ-সভাপতি, তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন করে প্রচার এবং দপ্তর সম্পাদক করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, তাড়াশ উপজেলায় আমান উল্লাহ সরকার রনিকে সভাপতি ও সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এতেও ছয়জনকে সহ-সভাপতি, তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন করে প্রচার এবং দপ্তর সম্পাদক করা হয়।

পৃথক চিঠিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু এ কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যে রায়গঞ্জ উপজেলা কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া কামরুল ইসলাম বাবু, মেহেদী হাসান শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রায়হান জয় ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পদবঞ্চিত ও তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ কমিটিতে শীর্ষ পদে স্থান পাওয়া অনেকেই নেতৃত্বশূন্য মুখ। এছাড়া পদ বণ্টনের ক্ষেত্রে ব্যাপক স্বজনপ্রীতির অভিযোগও তোলেন তারা।

জানা যায়, তৃণমূলের এমন ক্ষোভ ও সমালোচনার মুখে রাতেই কেন্দ্রীয় সংসদ কমিটি স্থগিত করে দেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ