তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে গরু চোর সন্দেহে একজন গ্রেফতার

 

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের খুটিগাছা এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মো. আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

শুক্রবার  (৯ অক্টোবর) দুপুরে পৌর শহরের খুটিগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি খুটিগাছা এলাকার মৃত হারান হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর বলেন,  দুপুরে পৌর শহরের খুটিগাছা এলাকা থেকে আবুল কালাম নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল শনিবার  সকালে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ