তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার

Desk Editor ১৫ দিন আগে | ০৬:৪০ PM

ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড়
থেকে বিদেশি রিভলবার উদ্ধার

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে একটি বিদেশি “রিভলবার” উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর একটি টিম। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি টিম এ বিদেশি রিভলবারটি উদ্ধার করে।রোববার (১১অক্টোবর )বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি এ তথ্য নিশ্চিত করেছে।

এসআরবি জানিয়েছে, ১০ অক্টোবর দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি টিম জানতে পারে, ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তা-সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কয়েক জন ব্যক্তি মা-দকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা দু-তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্ল-াশি করে একটি শপিং ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মা-দক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।##

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ