মা-দকবিরোধী টাস্ক ফোর্সের অভিযানে শ্রীমঙ্গলে ৭০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার ও বিদেশি মদসহ একজন আটক।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক জনাব মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে এবং শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মিনহাজুল ইসলামের নেতৃত্বে গতকাল মা-দকবিরোধী টাস্কফোর্স শ্রীমঙ্গল উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে উপজেলার শাপলাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে পাখি আক্তার ও সুমি বেগমের কাছ থেকে ৭০ (সত্তর) পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া উপজেলার সবুজবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সুজিত চন্দ্র দাশ নামে এক ব্যক্তিকে বিদেশি মদসহ আটক করা হয়।
উল্লিখিত ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, মা-দকের অপব্যবহার ও অবৈধ মা-দক ব্যবসা প্রতিরোধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মা-দকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে মা-দকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মা-দকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইমন দেব চৌধুরী।
মৌলভীবাজার।