তাজা খবর
বিজ্ঞাপন

শখের বসে ১০ কবুতর পালন, এখন শাহিনের বাড়িতে ৫০০-এর বেশি কবুতর

শখের বসে বাড়িতে মাত্র ১০টি কবুতর পালন শুরু করেছিলেন। সেই শখই ধীরে ধীরে পরিণত হয়েছে ভালোবাসা ও নিয়মিত পরিচর্যার অভ্যাসে। কয়েক বছরের ব্যবধানে তাঁর বাড়িতে এখন রয়েছে ৫০০টিরও বেশি কবুতর। বলছি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঘর গ্রামের কবুতরপ্রেমী মো. শাহিন সরদারের গল্প।

জানা যায়, কয়েক বছর আগে শখের বসে বাড়িতে ১০টি কবুতর পালন শুরু করেন শাহিন সরদার। শুরুতে অল্পসংখ্যক কবুতর থাকলেও ধীরে ধীরে সেগুলোর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে তাঁর বাড়িতে কবুতরের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায়। বর্তমানে কবুতর পালনই তাঁর অন্যতম প্রিয় শখ।
স্থানীয়রা জানান, শাহিন সরদারের বাড়িতে এখন বিভিন্ন সংখ্যায় কবুতর দেখা যায়। শখের বসে শুরু করা তাঁর এই উদ্যোগ এলাকায়ও বেশ আগ্রহের সৃষ্টি করেছে। তাঁর কবুতর পালনের গল্প শুনে অনেকেই উৎসাহিত হচ্ছেন।
কবুতরপ্রেমী মো. শাহিন সরদার বলেন, ❝শখের বসে ১০টি কবুতর দিয়ে পালন শুরু করেছিলাম। ধীরে ধীরে কবুতরের সংখ্যা বেড়েছে। এখন আমার বাড়িতে ৫০০টিরও বেশি কবুতর রয়েছে। কবুতর পালন করতে আমার খুব ভালো লাগে।
শখ থেকে শুরু হওয়া শাহিন সরদারের এই পথচলা প্রমাণ করে, নিজের পছন্দের কাজের প্রতি ভালোবাসা ও যত্ন থাকলে ছোট উদ্যোগও সময়ের সঙ্গে বড় হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ