পঞ্চগড়ে জালাসী সুপার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আইকন স্পোটিং ক্লাব ১-০ গোলে
জালাসী ইউনাইটেড এফসি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান
স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :

মা-দক কে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, এই স্লোগান নিয়ে পঞ্চগড় শহরের জালাসীতে জালাসী সুপার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শহরের পঞ্চগড় উচচ বিদ্যালয়ে মাঠে জালাসী যুব সমাজ ও ৪নং ওয়ার্ড মা-দক নির্মুল কমিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি মো: ফেরদৌস ওয়াহেদ রাসেল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান বাবু।

পঞ্চগড় পৌর বিএনপির সদস্য ও জেলা জজ কোটের সাবেক জিপি এম এ বারির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মিজানুর রহমান, সাবেক পৌর যুবদলের সদস্য রবিউল ইসলাম রবি
৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জুয়েল ইসলাম,যুগ্ম আহবায়ক মো: লিটন, ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক শাহজাহান সাজু, ৪নং ওয়ার্ড যুবদলের মো: রমজান আলী,৪নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক (সোহেল)।
এসময় পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক বলেন মো: নুরুজ্জামান বাবু বলেন, মা-দকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। মা-দকমুক্ত সমাজ গড়তে হলে তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। মা-দকের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ,তরুণরা যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তত বেশি তারা সুস্থ ও ইতিবাচক কাজে ব্যস্ত থাকবে। এতে একদিকে যেমন তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, অন্যদিকে মা-দকের মতো ভয়াবহ নেশা থেকে দূরে থাকার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গড়তে নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মা-দকমুক্ত সমাজ গঠনে সবাইকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মা-দকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর আহ্বান-মা-দককে না বলুন, খেলাধুলার সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের খেলাধুলার উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের আনাচে-কানাচে থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে পারে। তিনি জালাসী এলাকার যুবসমাজকে খেলাধুলার এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যতেও খেলাধুলার আয়োজন ও কার্যক্রম এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পঞ্চগড় পৌর বিএনপির সদস্য ও জেলা জজ কোটের সাবেক জিপি এম এম এ বারি বলেন, প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়দের জন্য মাঠের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। প্রতিটি গ্রামে একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, খেলোয়াড়দের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ফুটবল শক্তি ও শৃঙ্খলার খেলা, যা সরাসরি মা-দকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আনুষ্ঠানিক ভাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন,অতিথিরা।
ফাইনাল খেলায় পঞ্চগড় জালাসী ইউনাইটেড এফসি ক্লাব বনাম পঞ্চগড় আইকন স্পোটিং ক্লাব অংশ নেন।
মাঠে ফুটবল খেলা দেখে দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়ের উৎসাহিত করতে থাকে। খেলোয়াড়রা তাদের নৈপুণ্য খেলা উপহার দেন।
ফাইনাল খেলায় পঞ্চগড় আইকন স্পোটিং ক্লাব ১-০ গোলে পঞ্চগড় জালাসী ইউনাইটেড এফসি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে রাতে বিজয়ী ও রানাসার্প দলের হাতে ট্রফি তুলেদেন অতিথিরা।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
সাবেক সদস্য, পৌর যুবদল ও সদস্য সচিব ৪ নং ওয়াড যু্দলের সদস্য সচিব মো: আবু বক্কর সিদ্দিক সাদ্দাম ও পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য মো: সোহেল।