সিরাজগঞ্জের তাড়াশে মা-দকবিরোধী অভিযান চালিয়ে দুটি কাঁচা গা-ঁজার গাছসহ মো. শামসুল হক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল উপজেলার তালম ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় শামসুল হকের বসতবাড়ির পশ্চিম পাশে বাথরুমের সঙ্গে টিনের বেড়া-সংলগ্ন স্থান থেকে ১০ ফুট লম্বা দুটি কাঁচা (তাজা) গা-ঁজার গাছ উদ্ধার করা হয়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
তাড়াশ থানা পুলিশ জানিয়েছে, মা-দকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মা-দক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ওসি মো ইমাম জাফর বলেন, পুলিশ মা-দকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করতে এবং অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।