তাজা খবর
বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নি-হত ৩, আহত ১৬

Liton mahmud ৪ দিন আগে | ০৮:৫০ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

এ দুর্ঘটনায় তিনজন নি-হত ও ১৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৩টা ১৮ মিনিটে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়।

এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বিজ্ঞাপন

উদ্ধারকারী দল ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় নি-হত তিনজনের মর-দেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নি-হতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ১৬ জনের পরিচয়:

বিজ্ঞাপন

১. হৃদয় (৩০)। ২. শাহিন আক্তার (৩২), ডামুরহুদা, চুয়াডাঙ্গা। ৩. নূর ইসলাম (৫৫), জীবননগর, চুয়াডাঙ্গা। ৪. ইমরান (২৭), জীবননগর, চুয়াডাঙ্গা। ৫. গিলবাড সরকার (৫৫), মুজিবনগর, মেহেরপুর। ৬. তরিকুল ইসলাম (৩৬), মুজিবনগর, মেহেরপুর। ৭. সাইফুল ইসলাম (৪০), জীবননগর, চুয়াডাঙ্গা। ৮. মিরাজুল ইসলাম (২৮), জীবননগর, চুয়াডাঙ্গা। ৯. রফিকুল ইসলাম (৩৫), জীবননগর, চুয়াডাঙ্গা। ১০. অনিফিন (১৭), মহেশপুর, ঝিনাইদহ। ১১. সন্দীপন বসু (৪০), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা। ১২. ইকরাম (৪০), আফতাবনগর, ঢাকা। ১৩. রায়হান (২১), মাগুরা সদর, মাগুরা। ১৪. হাসিব (২২), জীবননগর, চুয়াডাঙ্গা। ১৫. তিশা (২৪), মহেশপুর, ঝিনাইদহ। ১৬. বোরহান উদ্দিন (৫৫), কাপাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করেন। নি-হতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ