তাজা খবর
বিজ্ঞাপন

জুলাইয়ের কল্যাণে আসন পেলেও চেতনা রক্ষায় জামায়াত-শিবির কিছুই করেনি: ইনকিলাব মঞ্চ


Desk Editor 2 hours আগে | ১০:১৪ PM

 

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন শক্তির বিকাশ ঘটলেও, অভ্যুত্থানের মূল চেতনা রক্ষায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সংশ্লিষ্ট দলগুলো শক্তিশালী ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বুধবার (২৮ অক্টোবর ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে এসব বিষয় তুলে ধরেন আব্দুল্লাহ আল জাবের।

সংগঠন-টির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, জুলাইয়ের আন্দোলন ও গণঅভ্যুত্থান না ঘটলে জামায়াত-শিবির কখনোই ৭০টি আসন পাওয়ার কথা কল্পনাও করতে পারত না। কিন্তু ক্ষমতার সুফল ভোগ করলেও জুলাইয়ের চেতনা বা শহিদদের রক-্তের সঙ্গে দলগুলো বিশ্বাসঘাতকতা করছে এবং জুলাইকে বাঁচিয়ে রাখতে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের এক বক্তব্যে এই অভিযোগ তুলে ধরে বলেন, “জামাত-শিবির কখনোই ৭০টা আসন পায়নি। শুধুমাত্র জুলাইয়ের কারণে তারা এটা পেরেছে। কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখতে তারা কিছুই করেনি।”

সরকার বা রাজনৈতিক দলগুলোর বাজেট ও অগ্রাধিকার নীতির সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “সরকারের কাছে ঢাকা থেকে কুমিল্লা রেললাইন করার জন্য ৮৪ হাজার কোটি টাকা থাকলেও জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এক টাকাও নেই।”

তিনি আরও বলেন, “জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা যাবে না। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের মাধ্যমে সচিবের ছেলেমেয়েরা আমেরিকায় পড়তে যাইতে পারবে, আমলারা বেগমপাড়ায় বাড়ি বানানোর সুযোগ পাবে।”

বিজ্ঞাপন

জামায়াত এবং রাজনৈতিক দলগুলোর প্রতি সরাসরি প্রশ্ন রেখে আব্দুল্লাহ আল জাবের বলেন, “জুলাই গণহত-্যার বিচারের জন্য তারা কী কী করেছেন, আমরা সেটা জানতে চাই। সংসদে বসে দুই-একটা বক্তব্য দেওয়া ছাড়া তারা আর কী কী প্রফেশনাল কাজ করেছে, আমরা সেটুকু জানতে চাই।”

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ