ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে, পাশের হার ৪২. ৯৩ ভাগ
সেলিম মাহবুব, ছাতকঃ
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ছাতক থেকে এইচএসসি এবং এইচএসসি ভোকেশনাল ও মদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী এরমধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৪১০জন শিক্ষার্থী পাশের হার ৪২.৯৩ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
ছাতক উপজেলার ১১ টি কলেজ থেকে মোট ২হাজার ৮৪১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১হাজার ২১৭ জন শিক্ষার্থী। জিপিএ- ৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। পাশের হার ৪২.৮৩ ভাগ।
ছাতক সরকারি কলেজের ২ জন শিক্ষার্থী জিপিএ-৫, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ১ জন শিক্ষার্থী ও ঝিগলী হাইস্কুল এন্ড কলেজের ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ছাতকের একমাত্র টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১ জন শিক্ষার্থী। পাশের হার ২১.৮৮ ভাগ।জিপিএ-৫ লাভ করেছে একজন শিক্ষার্থী।
উপজেলার ৬ টি মাদ্রাসা থেকে মোট ৩৪৮ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৭২ জন শিক্ষার্থী। পাশের হার ৪৯.৪৩ ভাগ। মাদ্রাসার মধ্যে কোন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান (অ.দা) জানান, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২ জন, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২৩ জন পরীক্ষা দিয়ে ১১ জন পাশ করেছে, বুরাইয়া স্কুল এন্ড কলেজ থেকে ৪১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১১ জন। এসব মিলিয়ে ছাতকে এবারের ফলাফল সন্তোষজনক নয়।