সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে তাড়াশ থানা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হচ্ছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্ল-াশি চালানো হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্ল-াশির মাধ্যমে মা-দক, অবৈধ অস্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নিরাপদ তাড়াশ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।