লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, দুই বছরের বেশি সময় ধরে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা
নজরুল ইসলাম, লামা, বান্দরবান।
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসছেন ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী। এতে শয্যা সংকটে ভোগান্তিতে পড়ছেন নারী, শি-শু ও বয়স্ক রোগীরা। অনেককে হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
শুধু শয্যা সংকটই নয়, দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিতে গিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
লামা ছাড়াও আলীকদমের বিস্তীর্ণ এলাকা ও পাশের চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল।
এ অবস্থায় হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা, দ্রুত অ্যাম্বুলেন্স সেবা চালু এবং প্রয়োজনীয় জনবল ও চিকিৎসাসুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার দুর্ভোগ কমাতে।