তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগড় গ্রামের মৃত মেহের উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার কাটাবাড়ি মৌজায় বিভিন্ন দাগে থাকা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, ওই জমির একটি অংশের মূল মালিক ছিলেন মিজানুর রহমানের বাবা মেহের উদ্দিন। অন্যদিকে একই মৌজার আরেকটি দাগে ৩৯ শতাংশ জমির মালিক ছিলেন সুফিয়া খাতুন গং।

বাদীপক্ষের দাবি, ২০১০ সালের ৩ জানুয়ারি তাড়াশ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বিরোধপূর্ণ জমিগুলো ক্রয় করেন তাদের লন্ডন প্রবাসী চাচা। পরবর্তীতে জমিগুলোর নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তারা ভোগদখল করে আসছেন।

বিজ্ঞাপন

মামলার বাদী সগুনা ইউনিয়নের ধামাইচ গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাহারিয়ার হোসেন জুয়েলের অভিযোগ, জমিগুলো দখলের উদ্দেশ্যে মিজানুর রহমানসহ অন্যরা ১৯৮৬ সালের ১ জুলাইয়ের একটি কথিত দলিলের ফটোকপি তৈরি করে তা ব্যবহার করেন। ওই দলিলে নাটোরের সিংড়া উপজেলার গাঙ্গা পুকুরিয়া মৌজার ৮৫০ নম্বর দাগের উল্লেখ রয়েছে, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী অস্তিত্বহীন।

অভিযোগে আরও বলা হয়, ওই কথিত দলিল ব্যবহার করে বিবাদীরা সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে দলিল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এরই ধারাবাহিকতায় তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ