তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ব্যারিষ্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকার-এর রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুস্ঠিত

Abdur Rahim Panchagarh Sadar ১৪ দিন আগে | ০৭:৩১ PM
সংগ্রহে: Oplus_131072

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

বিএনপিএর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার -এর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা বিএনপির
উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে পঞ্চগড় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আলোচনা বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি,
সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ প্রমুখ।

বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন, বাংলাদেশের রাজনীতিতে সততা, প্রজ্ঞা ও আদর্শের এক উজ্জ্বল প্রতীক। সংসদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন,সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তারা আরও বলেন, পঞ্চগড়ের কৃতি সন্তান হিসেবে তিনি জেলার মানুষের কাছে ছিলেন গর্বের প্রতীক। তাঁর মৃত্যুতে শুধু বিএনপি নয়, গোটা দেশ একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও সৎ রাজনীতিবিদকে হারিয়েছে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুম ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার -এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার গত ১২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ