তাজা খবর
বিজ্ঞাপন

অঙ্গীভূত আনসার সদস্যদের প্রতি জরুরি বিশেষ নির্দেশনা

অঙ্গীভূত আনসার সদস্যদের প্রতি জরুরি বিশেষ নির্দেশনা।

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মামলা বা শৃঙ্খলাজনিত কারণ ব্যতীত অন্যান্য কারণে ব্লকে থাকা সদস্যদের জরুরি ভিত্তিতে আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা বরাবর আবেদন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আর যারা সশরীরে সদর দপ্তরে আসতে পারবেন না তারা তাদের নাম, ঠিকানা, বর্তমান অবস্থা এবং স্মার্ট আইডি নং সহ আবেদন আগামী ২৯ জুলাইয়ের মধ্যে এই হোয়াটসঅ্যাপ নং ০১৩৩৫৩০১০৪০/ 01335301040 প্রেরণ করার জন্য আহ্বান জানানো হলো। এরপর আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।

সংশ্লিষ্ট সদস্যদের আবেদন প্রাপ্তির পর তাদের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া বা হোয়াটসঅ্যাপে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকল সদস্যকে আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ সংক্রান্ত নির্দেশনাটি ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, প্রান্তিক কণ্ঠস্বর প্ল্যাটফর্মসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

সংশ্লিষ্ট সকল সদস্যকে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ