তাজা খবর
বিজ্ঞাপন

অটিজম শিক্ষার্থী শাহপরাণ পরশ পেল চিকিৎসা সহায়তার চেক

Liton mahmud ৪৫ দিন আগে | ০২:৪১ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে অটিজম শিক্ষার্থী শাহপরাণ পরশের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন।

বিজ্ঞাপন

জানা যায়, শাহপরাণ পরশ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা এবং পলক অটিজম স্কুলের শিক্ষার্থী। তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহপরাণ পরশের দ্রুত সুস্থতা, স্বাভাবিক জীবনযাপন, উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ