তাজা খবর
বিজ্ঞাপন

আজ বিশ্ব শিক্ষক দিবস

Liton mahmud ১ দিন আগে | ১১:২৪ AM

 ৫ অক্টোবর সোমবার
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিক্ষকদের অবদান, মর্যাদা ও পেশাগত স্বীকৃতির গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়।

ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য— ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য শিক্ষকদের পাশে দাঁড়ানো, তাদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের ভূমিকা আরও শক্তিশালী করা।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়ার কথা রয়েছে।

এ বছর প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের মোট ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হচ্ছে। এর আগে জাতীয় পর্যায়ে এ সম্মাননা ১২ জন শিক্ষককে দেওয়া হতো। শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এবার সম্মাননার পরিধি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫ জনসহ মোট ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে।

বিশ্ব শিক্ষক দিবসের নীতিমালা অনুযায়ী, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়েও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকদের অবদান ও অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ