আশুলিয়ায় ২২০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ চারজন গ্রেপ্তার
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা
ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শুটিং বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন ও তাঁর দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান ওরফে গেল্লা (৬০), মো. রবিন (২৮), মো. ইমরান হোসেন (৩২) ও সোহেল তানভীর বিজয় (৩০)। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ২২০ পিস ইয়-াবার ওজন ২২ গ্রাম। এসব মা-দকের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই মা-দকসংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য ধারায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।