মুন্সীগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভার ইদ্রাকপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান টিপু।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি আম, পেয়ারা, লটকনসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন রীতা, সহকারী শিক্ষক শারমীন আক্তার ও জিয়াউর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীরাও অংশ নেয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।