তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনাসভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ আয়োজন করে। র‍্যালি ও পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আতাউর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল মৎস্য উদ্যোক্তা ও মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ