তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় ডিএনসির অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে চোলাই মদ ও ওয়াশসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উল্লাপাড়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের নিয়মিত মামলার বিশেষ অভিযানের অংশ হিসেবে মোট চারটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৫/২০২৬। এ মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ১০ লিটার চোলাই মদ ও ৬০ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক-এর নেতৃত্বে অভিযান-টি পরিচালিত হয়। এ ঘটনায় দুলাল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা দায়ের করেন।
মা-দকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ