তাজা খবর
বিজ্ঞাপন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলা: আজ বহুল আলোচিত মামলার রায়

Liton mahmud ৫৯ দিন আগে | ০১:২১ PM

সিলেট প্রতিনিধি

 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার (১৪ জুলাই)। ঘটনার প্রায় পাঁচ বছর ১০ মাস পর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।

 

রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে কারাগার থেকে আট আসামিকে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

 

মামলার আট আসামি হলেন—সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন, মিসবাউল ইসলাম রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। মামলার নথি অনুযায়ী, তারা সিলেট নগরের টিলাগড় এলাকার ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

 

বিজ্ঞাপন

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে শাহপরান এলাকা থেকে ফেরার পথে এক দম্পতির গাড়ি আটকে স্বামীকে জিম্মি করে এমসি কলেজ ছাত্রাবাসে নিয়ে গিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের হলে দীর্ঘ তদন্ত শেষে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

 

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচারকাজে ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বুধবার আদালত রায়ের দিন ধার্য করেন। এখন বহুল প্রতীক্ষিত এ মামলার রায়ের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারসহ দেশবাসী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ