কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের “মা ও শি-শু কল্যাণ কেন্দ্রে” আজ জরায়ুমুখের ক্যান্সার সনাক্তকরণের স্ক্রিনিং পরীক্ষা (VIA) এবং স্তন ক্যান্সার সনাক্তকরণের স্ক্রিনিং (CBE)পরীক্ষার ক্যাম্প আয়োজন করা হয়।
VIA এবং CBE ক্যাম্পের পাশাপাশি আরোও একটি ইউনিয়ন- নাটুয়ারপাড়া ইউনিয়নে বন্যাকালীন স্বাস্থ্যবিধি এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনগনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রম গুলোতে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, সিভিল সার্জন অফিসেের মেডিকেল অফিসার ডা. এ. কে. এম. নাজির আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হাই এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজিপুর ডা. মোঃ রাসেল উপস্থিত ছিলেন।
মনসুরনগর এবং নাটুয়ারপাড়া এই দুই ইউনিয়ন প্রত্যন্ত চরের মধ্যে অবস্থিত। সুযোগ্য সিভিল সার্জন, সিরাজগঞ্জ মহোদয়ের নেতৃত্বে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এধরণের কার্যক্রম সাধারণ জনমনে আশার সঞ্চার করবে এবং স্বাস্থ্য সেবায় সুফল বয়ে আনবে।