তাজা খবর
বিজ্ঞাপন

কামারখন্দে ডিএনসির বিশেষ অভিযানে ২৯৫ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের কামারখন্দে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২৯৫ পিস ইয়-াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ) মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উদ্যোগে কামারখন্দ থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে কামারখন্দ এলাকায় মোট ৮টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়-াবা ২৯৫ পিস উদ্ধার করা হয় এবং মা-দক সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কামারখন্দ থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. আছাদুল হক।
মা-দকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ