তাজা খবর
বিজ্ঞাপন

কিস্তির টাকা নিয়ে এনজিওকর্মীর মৃত-্যু, মর্গে ভুক্তভোগীদের ভিড়

Liton mahmud ২৯ দিন আগে | ০৪:৪২ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের রিকাবীবাজারে মাহমুদা আক্তার নামে এক নারী এনজিওকর্মীর মৃত-্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করতেন তিনি। তার কাছে অনেকের টাকা জমা রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

সোমবার দুপুরে রিকাবীবাজারের একটি ভাড়া বাসা থেকে মাহমুদার মর-দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি আত্ম-হত-্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরে মর-দেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হলে জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার আশায় সেখানে ভিড় করেন স্থানীয় ও ভুক্তভোগীরা। তাদের মধ্যে রিকশাচালকরাও রয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মাহমুদা আক্তারের বাড়ি ময়মনসিংহে। তিনি প্রায় চার বছর ধরে মুন্সীগঞ্জে অবস্থান করছিলেন। তিনি রিকাবীবাজার এলাকার ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ