তাজা খবর
বিজ্ঞাপন

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ২১ পিস ইয়াবা

Liton mahmud ১২ দিন আগে | ০৪:৪১ PM

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মানিকছড়ি এলাকার বাসিন্দা মো. রমজান আলী প্রকাশ গাজী (৩৭)-কে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে মো. আব্দুল রশিদ ও দেবাশীষ বড়ুয়া প্রকাশ মনা-কে সিআর (CR) পরোয়ানামূলে এবং মেহেদী হাসান ওরফে মো. ইমাম মেহেদী (৩৭)-কে জিআর (GR) পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিধি মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ