স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি (MSWS)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম খন্দকার আছিফুর রহমান তোঁতার স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগরীর মোমিন রোডস্থ ঐতিহাসিক কদম মোবারক জামে মসজিদে এ আয়োজন করা হয়। সংগঠন দুটির বিভাগীয়, জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠান-টি অনুষ্ঠিত হয়।
মাওলানা আইয়ুব আলী পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও MSWS কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তৈয়ব চৌধুরী, যুগ্ম মহাসচিব আনিছুর রহমান ফরহাদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান এবং ‘ফেইস দ্য পিপলস’-এর জেলা প্রতিনিধি ও ‘স্বপ্নের বাংলা’ পত্রিকার সম্পাদক ওসমান এহতেশাম।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কদম মোবারক এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিতদের মাঝে তবারক ও নাস্তা বিতরণ করা হয়।