তাজা খবর
বিজ্ঞাপন

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধময়মনসিংহ

Desk Editor 47 minutes আগে | ০৮:২৩ PM

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধময়মনসিংহ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি পাথরবাহী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ী নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেন-টি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোলাবাড়ী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। রেলওয়ে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পরপরই ঢাকা ও ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে ইতিমধ্যেই রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত লাইনে বগিটি ফিরিয়ে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ