তাজা খবর
বিজ্ঞাপন

গাইবান্ধায় বালু দস্যুদের বিরুদ্ধে এমপি লিংকনের কঠোর অভিযান

Nayem Hasan Nirob Sirajganj ১৭ দিন আগে | ১০:৩৫ PM

গাইবান্ধায় অবৈধ বালু উত্তোলনে সরাসরি অভিযানে এমপি শামীম কায়সার লিংকন

 

জাফর ইকবাল, গাইবান্ধা :

 

বিজ্ঞাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাংলালী নদী থেকে ব্যবহৃত বেশ কয়েকটি ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শামীম কায়সার লিংকন। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা , গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক সহ আরো অনেকেই।
এ সময় এমপি শামীম কায়সার লিংকন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। নদী রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এ অভিযানে এমপির কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ