তাজা খবর
বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃ*সা*হ*সিক চু*রি

Desk Editor ২ দিন আগে | ০৮:০৬ PM

গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃ*সা*হ*সিক চু*রি

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ের ব্যালকনির গ্রিল কেটে এবং দরজার হ্যাজবোল্ট ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।

 

বিজ্ঞাপন

বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রধান শিক্ষকের কার্যালয় থেকে একটি স্ট্যান্ড রাউটার, একটি রাউটার, একটি ইউএনও, দুটি সাউন্ড সিস্টেম, দুটি মাউথ স্পিচ এবং তিন-টি রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান নিয়ে গেছে। এছাড়া বিভিন্ন ড্রয়ার ও আলমারি থেকে আনুমানিক ৬ হাজার ৯৮০ টাকা চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এদিকে, বিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঠিক কী কী মালামাল ও নথিপত্র চুরি হয়েছে, তা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যাচাই-বাছাই চলছে।

বিজ্ঞাপন

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগম মুঠোফোনে জানান, চুরির ঘটনায় তিনি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই দিনে কলাকাটায় আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে বলেও তিনি জানান।

 

বিজ্ঞাপন

চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ