চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা। সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য —এই মূলনীতিকে সামনে রেখে আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাঁশখালী উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক আশরাফী, আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা গাজী মোজাম্মেল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল্লাহ আল রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-অর্থ সম্পাদক মাওলানা মনসুর আলম, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি কাজী আহসানুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি যুবনেতা লিটন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, বাঁশখালী উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা সিরাজুল হক তাহেরী, বাহারছড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু নাসের আজমী, মাওলানা সিদ্দিকুল আমাল, যুবনেতা শিহাব উদ্দিন, ছাত্রনেতা রাশেদ, সাইফুল, হাফেজ বেলাল, কাজী ইফাজ, নাঈম, রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।