চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘ-র্ষে নুরুল আমীন (৬৫) নামে এক ব্যক্তি নি-হত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে মতলব-বাবুরহাট সড়কের রালদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলেখার দোকান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নি-হত নুরুল আমীন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন—মতলব দক্ষিণ উপজেলার ঢাকীরগাঁও এলাকার রায়হান (৩৫), বাইশপুর এলাকার শাহআলম (৪৫) এবং একই এলাকার কবির (৪০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আলেখার দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘ-র্ষ হয়। সংঘ-র্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রায়হান ও শাহআলমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়েছে। অপর আহত কবির চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং বাস-সিএনজির সংঘ-র্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান।