তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ঢাকা কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জ’রি’মানা

Md. Mohashin Hossain Chandpur ৭ দিন আগে | ০২:০৫ PM

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল বিক্রির জন্য সংরক্ষণ এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ঢাকা কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জুলাই) চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠান-টির শোরুমের পেছনের ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণ করা হয়েছে। এছাড়া কিছু খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠান-টিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান-টি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

বিজ্ঞাপন

এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ