তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃত-্যু

Md. Mohashin Hossain Chandpur ২ দিন আগে | ০৬:৪২ PM

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত-্যু হয়েছে। সোমবার ২৬ অক্টোবর দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নি-হত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নি-হতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন রফিকুল ইসলাম। গাছে ওঠার কিছুক্ষণ পর হঠাৎ তাঁর ‘মাগো’ বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও অন্য স্বজনরা গাছের দিকে তাকিয়ে দেখতে পান, বিদ্যুতের সংস্পর্শে তাঁর শরীরের বিভিন্ন অংশে আগুন জ্বলছে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন এবং গাছের ওপরই তাঁর মৃত-্যু হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে তাঁর মর-দেহ নিচে নামিয়ে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত-্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অপমৃত-্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ