তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁ’জাসহ দুই নারী গ্রে’প্তার

Md. Mohashin Hossain Chandpur ২৬ দিন আগে | ০৩:৫১ PM

চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গা-ঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার লালমোহন এলাকার মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর এলাকার মোছা. আছমা (৩৪)। নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গা-ঁজা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯ কেজি গা-ঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা কুমিল্লা থেকে গা-ঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ