তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর শিক্ষা প্রকৌশল দপ্তরে নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম

Md. Mohashin Hossain Chandpur ৪৫ দিন আগে | ০৯:২১ PM

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজাহিদুল ইসলাম আলিফ।সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের কাছ থেকে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন।

এর মধ্য দিয়ে মোজাহিদুল ইসলাম আলিফ চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়।

চাঁদপুরে যোগদানের আগে মোজাহিদুল ইসলাম আলিফ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নির্মাণ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান ও নতুন উন্নয়ন প্রকল্পসমূহ আরও গতিশীলভাবে বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ