তাজা খবর
বিজ্ঞাপন

চেলা নদীতে অবৈধ ব-ালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে ব-ালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ

Desk Editor ২ দিন আগে | ০৮:৩১ PM

চেলা নদীতে অবৈধ ব-ালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

সরেজমিনে ব-ালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা ও মরা চেলা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিজ্ঞাপন

এরই মধ্যে মরা চেলা নদীসহ চেলা ও মরা চেলা ব-ালুমহালে টাস্কফোর্স অভিযান চালিয়ে তিন-টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক চিঠিতে চেলা নদীর কয়েকটি নির্দিষ্ট স্থান থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে ব-ালু উত্তোলনের তথ্য উল্লেখ করে সুনামগঞ্জের পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

পাউবোর চিঠিতে ছাতক উপজেলার চৈলতার ঢালা ও সোনালী চেলা এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর, মরাগাঙ্গ ও কলাবাগান এলাকার কথা উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় কতিপয় ব্যক্তি বা চক্র ড্রেজার ও ব-ালু উত্তোলনকারী যন্ত্রের মাধ্যমে অবৈধভাবে ব-ালু উত্তোলন করছে বলে তথ্য পাওয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পাউবো জানিয়েছে, অবৈধভাবে ব-ালু উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন ও নদীতীরের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী এলাকা ভাঙনপ্রবণ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অনুমোদিত ব-ালুমহাল ও নির্ধারিত স্থানের বাইরে ব-ালু উত্তোলনের ফলে সরকারি সম্পদের ক্ষতি, নদীর পরিবেশ ও নৌ-চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় উল্লিখিত স্থানগুলোতে অবৈধ ব-ালু উত্তোলন বন্ধ, উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও অন্যান্য যন্ত্রপাতি অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে ব-ালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ
পাউবোর চিঠির পর সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে সোনাপুর এলাকায় ব-ালু উত্তোলন নিয়ে আরও তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, সেখানে ব-ালুমহালের নির্ধারিত সীমানার বাইরে প্রায় ৪০ একর জায়গা রয়েছে। ওই এলাকায় কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিপুলসংখ্যক লোক ব-ালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে তারা দাবি করেন।

স্থানীয়দের দাবি, প্রায় চারটি গ্রুপে ভাগ হয়ে দুই শতাধিক ব্যক্তি সেখানে ব-ালু উত্তোলন কার্যক্রমে জড়িত। তাদের অভিযোগ, ব-ালুমহালের বাইরে থাকা ওই এলাকায় দীর্ঘদিন ধরে সমন্বিতভাবে ব-ালু উত্তোলন করা হচ্ছে।

এ ছাড়া ব-ালু উত্তোলন ও পরিবহন নির্বিঘ্ন রাখতে বিভিন্ন স্থানে কথিত অবৈধ অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব অর্থ কারা, কী কারণে এবং কার নির্দেশে আদায় করছে-তা সরেজমিনে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোরও তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মধ্যরাতে টাস্কফোর্স অভিযান
এদিকে ১ অক্টোবর ২০২৬ মধ্যরাতে দোয়ারাবাজার উপজেলার চেলা ও মরা চেলা নদী ব-ালুমহালে অবৈধ উপায়ে ব-ালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ, সোনালী চেলা বিজিবি বিওপি, আনসার-ভিডিপি দোয়ারাবাজার এবং ছাতক নৌপুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে অবৈধভাবে ব-ালু উত্তোলনের অভিযোগে তিন-টি মামলা করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর নির্ধারিত ব-ালুমহাল ও অনুমোদিত এলাকার বাইরে অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে চেলা ও মরা চেলা নদীর ব-ালুমহাল নিয়ে ইজারার নির্ধারিত সীমানার বাইরে ব-ালু উত্তোলনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পাউবোর লিখিত চিঠি এবং সর্বশেষ টাস্কফোর্স অভিযানের পর নদীর নির্ধারিত সীমানার বাইরে ব-ালু উত্তোলনের বিষয়টি আবারও সামনে এসেছে।

এখন পাউবোর চিঠিতে চিহ্নিত স্থানগুলোতে ব-ালু উত্তোলনের প্রকৃত অবস্থা, সোনাপুরে ব-ালুমহালের বাইরে থাকা কথিত ৪০ একর এলাকার অবস্থান এবং সেখানে ব-ালু উত্তোলনের অভিযোগ কতটা সত্য—তা সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ