ছাতকে এক শি-শুকে ধর-্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার।
সেলিম মাহবুব,ছাতক:
ছাতকে ১৮ মাস বয়সী এক শি-শুকে ধর-্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ১৮ মাস বয়সী শি-শুটিকে নিয়ে গিয়ে ধর-্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে।
এ সময় শি-শুটির মা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে শি-শুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে উন্নত চিকিৎসার জন্য শি-শুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ ঘটনায় শি-শুটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শি-শু নির্-যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি ছাতক থানার মামলা নং-২৪, তারিখ ১৭/০৮/২০২৬। মামলাটির তদন্ত করছেন ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মোল্লা।
মামলা দায়েরের পর ছাতক থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য অভিযান চালিয়ে মরম আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।