সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহি উদ্দিন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও পরিষদের ভবন মেরামত ও নির্মাণকাজ, ট্যাক্স আদায় কার্যক্রম এবং নাগরিকদের বিভিন্ন তথ্য ও সেবা প্রদান বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি সরকারের গৃহীত দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডের জরিপ কার্যক্রমে সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও বলেন, তথ্য সংগ্রহকারীদের কাছে সাধারণ জনগণ যেন সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে, সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিদের ব্যাপক প্রচার চালাতে হবে এবং তথ্য সংগ্রহে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রনব লাল দাস। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের নবযোগদানকৃত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বকুল মালাকার, ইউপি সদস্য মোঃ হোসাইন আহমদ লনি, মোঃ হেলাল আহমদ, মোঃ শায়েস্তা হোসেন, মোঃ মিজানুর রহমান,মোঃ আলমগীর কবির, মোঃ সুরেতাজ মিয়া, মোঃ সামছুল হক, মোঃ ইয়াহিয়া, সংরক্ষিত ইউপি সদস্যা মোছাঃ ছালেহা বেগম, মোছাঃ ইয়াছমিন আক্তার,পূর্ণিমা রানী দে, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ সুজেল মিয়া, গ্রাম পুলিশ, দফাদার, মোঃ আলা উদ্দিন, গ্রাম পুলিশ, মহল্লাদারগণ, সেবা গ্রহীতাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।