ছাতকে জন্মাষ্টমীর নগর পরিক্রমার উদ্বোধন করবেন এমপি মিলন
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মতিথি উপলক্ষে সকাল ৮ ঘটিকায় এক বর্ণাঢ্য ‘নগর পরিক্রমা’র আয়োজন করা হয়েছে।
ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আগামীকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহা প্রভুর শ্রীমন্দিরে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শুক্রবার নগর পরিক্রমায় শ্রীকৃষ্ণের জীবন,আদর্শ ও ধর্মীয় ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরা হবে। একই সঙ্গে দেশ, জাতি ও মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করা হবে।
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও সাধারণ সম্পাদক সৌরভ দাস জানিয়েছেন ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ছাতকের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নগর পরিক্রমায় শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রেখে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি। ##