ছাতকে ডেবিল হাজী স্বপন-কে গ্রেফতার ও থানার ওসি’র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে ডেবিল হাজী স্বপন-কে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে ও বিতর্কিত ওসি মো. মিজানুর রহমানের প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের ছাতকবাসীর ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন সোমবার ১৪ সেপ্টেম্বর রাতে ছাতক শহরের পশ্চিম বাজারে অনুষ্ঠিত হয়েছে।
ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেনের সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন সালমান, ব্যবসায়ী, যুবদল নেতা আব্দুল মোনেম মামনুন, আকবর আলী, বাবুল আহমেদ, শিপন মিয়া, এনাম খান প্রমুখ।
এ সময় ব্যবসায়ী সালেহ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, আতিকুর রহমান তালুকদার, আব্দুল আমিন, সুলেমান মিয়া, মোজাদিদ আলী, নুর আলম, সম্রাট বর্ধন, ফজলু মিয়া, হোসেন আহমেদ, জহির উদ্দিন দিনান, খলিলুর রহমান, বাবুল মিয়া, আব্দুর রহমান, কামাল উদ্দিন, নোমান ইমদাদ কানন, আব্দুল কাদির বাবুল, ইশতিয়াক আহমেদ ঝুমন, দিলোয়ার হোসেন ইমরান, আব্দুল বাকি মুহিত, নাজমুল শাফি, গোলাম দস্তগীর জীবন, পল-াশ ঘোষ, নজরুল ইসলাম,সাকিব আহমদ, মিলন মিয়া, রাহুল আহমদ, জাবেদ আহমেদ, বিপ্লব দাস, রাকিব মিয়া, মাহদি উল আলম, শাহ সোনা আলী, রুহুল আমিন, তানভীর আহমেদ, গোলাম বাব্বি চৌধুরী সিফাত, ইদরাক হোসেন, জুবায়ের আহমদ, মো.সাইফ আহমদ, রাফি আহমদ, মাহিন আহমদ, জুবায়েদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেছেন, রবিবার রাত চিহ্নিত ডেবিল, ব-ালু খেঁকোচক্রের প্রধান হোতা, চোরাকারবারি হাজী স্বপন-কে শহরের তাহির প্লাজা এলাকা থেকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে আটক করে ছাতক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর থানার ওসি মিজানুর রহমানের কৌশলে তাকে রোগী বানানো হয় এবং রফাদফা ঠিকঠাক করে সিলেটে নিয়ে বা রাস্তায় তাকে ছেড়ে দেয়া হয়। মোটা অংকের উৎকোচ পেয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে বক্তারা উল্লেখ করেন এবং আওয়ামী লীগ নেতা ওই ডেবিল স্বপনের কাছ থেকে ওসি মিজানুর রহমান নিয়মিত মাসোহারা নিতেন বলেও বক্তব্যে বলেন তারা।বক্তারা আরো বলেন, আওয়ামী দোসর এ ওসি’র বিরুদ্ধে ডেভিল লালনের বেশ অভিযোগ সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। বক্তারা দাবি করেন অবিলম্বে হাজী স্বপন-কে গ্রেফতার এবং ছাতক থানার ওসি মিজানুর রহমান-কে প্রত্যাহার করতে হবে।
ছাতক শহরের বর্তমান বাদিন্দা, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।##