তাজা খবর
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছাতকে ডেবিল হাজী স্বপন-কে গ্রেফতার ও থানার ওসি’র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে ফের উত্তেজনা : পৌর যুবদল নেতার উপর হা-মলা ছাতকে প্রথম বারের মতো জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন সাভারে অটোরিকশা নিন্ত্রণহীনভাবে সড়কে চলাচল, দুর্ঘটনার ঝুঁকিতে সাধারণ মানুষ, দীর্ঘ যানজটের সৃষ্টি 
বিজ্ঞাপন

ছাতকে প্রথম বারের মতো জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

Desk Editor 1 hour আগে | ১২:১১ PM

ছাতকে প্রথম বারের মতো
জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

 

সেলিম মাহবুব, ছাতকঃ

বিজ্ঞাপন

সুনামগঞ্জের ছাতকে প্রথম বারের মতো জাবা নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠান-টির ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

জাবা ওয়েলফেয়ার ট্রাস্ট ও জাবা কুরআনিক গার্ডেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, জাবা কুরআনিক গার্ডেনের পরিচালক মাওলানা মুহিবুর রহমান উসমান, আমজাদ হুসেন এবং শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল হাফিজসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, ছাতক-দোয়ারা অঞ্চলে নার্সিং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান-টি প্রতিষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নার্স তৈরির পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের নার্সিং শিক্ষার সুযোগ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান,দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি করা ও এর অন্যতম উদ্দেশ্য। মানুষের সেবাকে নার্সিং পেশার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।##

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ