তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকে ভূমি বিরোধে সংঘ-র্ষ, আহত ৬

Liton mahmud ২৯ দিন আগে | ০২:৪২ PM

সেলিম মাহবুব, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বড় মায়েরকুল গ্রামে ভূমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘ-র্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের দুটি পক্ষের বসতবাড়ির আঙিনায় এ সংঘ-র্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় মায়েরকুল গ্রামের মৃত নুর হকের ছেলে হাফিজ আব্দুল আজিজের পরিবারের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের পরিবারের দীর্ঘদিন ধরে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে একাধিকবার বৈঠকও হয়েছে।

সোমবার দুপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘ-র্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। এতে নারীসহ ৬ জন আহত হন।

আহতদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের ছেলে জাকারিয়া (২২), ভাতিজা সাইফুর রহমান (২১), অপর পক্ষের ইব্রাহিম আলী (২৫) এবং তার পরিবারের তিন নারী রয়েছেন। আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সাবেক চেয়ারম্যানের ভাই মোশাহিদ আলী দাবি করেন, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে। তবে মুরব্বিদের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা অবস্থায় হাফিজ আব্দুল আজিজের পক্ষের লোকজন জমিতে চাষ করতে গেলে বাধা দেওয়ায় সংঘ-র্ষ হয়।

অন্যদিকে হাফিজ আব্দুল আজিজ দাবি করেন, তারা বিরোধপূর্ণ জমিতে নয়, নিজেদের মালিকানাধীন জমিতে হালচাষ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। পরে সংঘ-র্ষে তার পরিবারের তিন নারীসহ চারজন আহত হন।

আহত ইব্রাহিম আলী বলেন, সংঘ-র্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। খবর পেয়ে সংঘ-র্ষ থামাতে গেলে শা-লিসি করার সময় তার ওপর হা-মলা করা হয় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সংঘ-র্ষ থামাতে তারা একাধিকবার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ সময় ইটপাটকেলের আঘাতে কয়েকজন স্থানীয় বাসিন্দাও আহত হন।

ঘটনার পর রাতে দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমানসহ স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর বিরোধটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ