তাজা খবর
বিজ্ঞাপন

ছাতক সিমেন্ট ফ্যাক্টরি-তে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

Desk Editor 3 hours আগে | ০৮:৩১ PM

 

সেলিম মাহবুব, ছাতকঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ছাতক সিমেন্ট ফ্যাক্টরি-তে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার ছাতক সিমেন্ট ফ্যাক্টরি শ্রমিক-কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে ফ্যাক্টরির বিভিন্ন সড়কের পাশে ও খালি জায়গায় বৃক্ষরোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্যাক্টরির সিবিএ সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন।

এ সময় সমবায় সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার খাঁন, সিবিএ’র নির্বাহী সভাপতি
মীয়া হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সমবায় সমিতির পরিচালক আবুল কালাম, আজিজুল হক, সামছুল ইসলাম, রতীন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, সাইফুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, সামসুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ