তাজা খবর
বিজ্ঞাপন

*জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক* 

Desk Editor ১২ দিন আগে | ০৭:৫৬ PM

*জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক* 

 

 

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, “জাকির হোসেন মজুমদার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন অত্যন্ত নিষ্ঠাবান, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। সিলেটে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

তাঁর এই আকস্মিক মৃত-্যুতে সিলেট বিএনপি এক দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যা সহজে পূরণ হবার নয়।”শোক বার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ তাআলা যেন এই কঠিন সময়ে তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ