তাজা খবর
বিজ্ঞাপন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Abdur Rahim Panchagarh Sadar ১২ দিন আগে | ০৭:০৪ PM
সংগ্রহে: Oplus_131072


পঞ্চগড় জেলা প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার জালাসী এলাকার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ প্রমুখ। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে অতিথিরা বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ