চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন শেখকে চাঁদপুর প্রেস ক্লাব পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল ২৫অক্টোবর দুপুরে চাঁদপুরস্থ চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির কার্যালয়ে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন চাঁদপুর প্রেস ক্লাবে সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ।
জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সফল ও সুপরিচিত সমবায় প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান। সমবায় খাতে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কারও লাভ করেছেন।
২০০১ সালে তার নেতৃত্বে “চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি” নিবন্ধিত হয় এবং তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব নেন। এছাড়াও তিনি দীর্ঘ সময় ধরে এই সমিতির নেতৃত্ব দিচ্ছেন এবং বর্তমানে প্রতিষ্ঠান-টির ১২তম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন (যা ২০২৪ সাল থেকে চলমান)। এ ছাড়া তিনি জাতীয় পর্যায়ে সমবায় আন্দোলনে যুক্ত থাকার সুবাদে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮০ সালের ডিসেম্বর মাসে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুছ ছাত্তার শেখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) কর্মরত ছিলেন এবং মাতা নূরজাহান বেগম একজন গৃহিণী।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতির সভাপতি দেশের অন্যতম শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের কৃতিসন্তান মো: জসিম উদ্দিন শেখ একজন সফল ব্যক্তি।তিনি চাঁদপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য। তার সমবায় সমিতি সারাদেশে সুনাম অর্জন করেছি। জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। তার চান্দ্রা সমবায় সমিতি থেকে ঋন নিয়ে ছোট- বড় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাবলম্বী হয়েছে। তার সমবায় সমিতিতে চাঁদপুরের বহু লোকের কর্মসংস্থান হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাব তার সমবায় সমিতির কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি।